, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে করোনায় সংবাদ কর্মীর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২০, ২০:১৬ | 974 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী করোনা ভাইরাসে এম ওমর আলী (৪৮) নামে মুকসুদপুর সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে। ১৩ জুলাই সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মুকসুদপুর উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে।

ওমর আলীর বাড়ী মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা গ্রামে। তিনি মুকসুদপুর থেকে প্রকাশিত পাক্ষিক মুকসুদপুর সংবাদের সংবাদ কর্মী ছিলেন। একই সংগে ওমর আলী জীবন বীমা কর্পোরেশনের মুকসুদপর শাখা ব্যবস্থাপক ছিলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহমুদুর রহমান ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেশ কয়েকদিন আগে ওমর আলীর করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট দেখা দেয়। এরপর তিনি ৯ জুলাই নুমনা দেন এবং ১০ জুলাই তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত¡াবধানে তার গ্রামের বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা গ্রামে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, এর আগে মুকসুদপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এনিয়ে মুকসুদপুরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ জনে দাড়ালো। মুকসুদপুর উপজেলা করোনায় আক্রান্ত মোট রোগী ২০৬ জন এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET