, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০১৯, ১৫:২৯ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

‘‘বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও দূর্নীতি নিপাত যাক, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন মুক্তিপাক’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয় করন ও এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন হতে ১০% কর্তন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম কুমিল্লা জেলা শাখা।
শনিবার দুপুরে মুরাদনগর নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের উপজেলা সভাপতি ও কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম।
শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, আন্তর্জাতিক সম্পাদক কামরুল হাছান, যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক ড: মনিরুজ্জামান, মামুনুর রশিদ, নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, হোমনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সাত্তার ভুইয়া, চান্দেরচর আলীম মাদ্রাসার প্রভাষক মনিরুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET