, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে রাতের বেলা উপজেলা প্রশাসনের অভিযান ও খাদ্য সামগ্রী বিতরণ




মুরাদনগরে রাতের বেলা উপজেলা প্রশাসনের অভিযান ও খাদ্য সামগ্রী বিতরণ

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১৪:৫৯ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞাকে অমান্য করে বিভিন্ন এলাকায় চায়ের দোকানে চলে আড্ডাবাজী। এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও বাঙ্গরা বাজার থানা পুলিশ বুধবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কিছু দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে সকল দোকন বন্ধ নিশ্চিত করা হয়।
পাশাপাশি মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ নিজস্ব অর্থায়নে কাজ না করতে পারায় বিপদে পড়া নিম্ন আয়ের বেদে পল্লীতে থাকা মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার গাজীর হাট এলাকায় ঘুরে ঘুরে ৯টি বেদে পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন। পাশাপাশি করইবাড়ী এলাকায় একটি চায়ের দোকান বন্ধ করার পর ওই দোকনী মহিলার স্বামী নেই জানতে পেরে সাথে সাথে তার বাড়ীর খোজ নিয়ে তার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও অভিষেক দাশ। প্রতিটি পরিবারকে ৭ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, আধা কেজি তেল ও একটি সাবান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, উপজেলা বিএডিসি প্রতিনিধি সজিব মন্ডল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET