, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোংলার বাজিকরের খন্ডে জমিজমা নিয়ে বিরোধের জেরে আহত-৩, আইন-শৃঙ্খলা অবনতির শংকা




মোংলার বাজিকরের খন্ডে জমিজমা নিয়ে বিরোধের জেরে আহত-৩, আইন-শৃঙ্খলা অবনতির শংকা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৪, ১৯:৩০ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোংলায় দুই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আহত তিনজনকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনটি ঘটেছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দক্ষিণ বাজিকরের খন্ড এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়রা বলছে, দুই গ্রুপ পরস্পর আপন চাচাতো ভাই হলেও বিষয়টি দ্রুত সমাধান না করা হলে এ এলাকার আইনশৃঙ্খলা অবনতির সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা আরও জানিয়েছেন, এলাকার মৃত আনিস মোল্লার ছেলে মোল্লা আব্দুর রব, মোরসালিন শেখ, পারভিন বেগম ও ফরিদা বেগম সহ ৭/৮ জন সন্ত্রাসী সাথে নিয়ে বৃহস্পতিবার দিন দুপুরে একই এলাকার মৃত মোজাফফর আলী মোল্লার ছেলে আব্দুল হাই মোল্লার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর শুরু করে। দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত রব মোল্লা ও তার সহযোগীরা ঘরে তালা দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। এ ঘটনায় বাধা দিলে সন্ত্রাসীদের রাম দায়ের আঘাতে গুরুতর আহত হয় আবুল বাশার মোল্লাসহ ৫/৬ জন। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ঘরে আগুন লাগিয়ে খুন করে জমি দখল করবে এমন হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।
ঘটনার বিষয়ে আব্দুল হাই মোল্লা বলেন, দীর্ঘ বছর ধরে আমরা এই জমি ভোগ দখল করছি। রব মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমাদের ৬-৭ জনকে পিটিয়ে আহত করেছে। আমরা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। আমার ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানতে চাইলে ঘটনার বিষয় অস্বীকার করে অবসরপ্রাপ্ত শিক্ষক মোল্লা আব্দুর রব বলেন, বিরোধীয় জমি আমার, এই জমি নিয়ে আগেও বিবাদ হয়েছে। তিন বছর আগে আব্দুল হাই মোল্লা ও তার ভাই-বোনেরা ওই জমি দখল করেছে। জমির বিষয়ে আদালতে মামলা হয়েছে, আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
 মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছিল, পরিস্থিতি এখন স্বাভাবিক, দুই পক্ষকেই শান্ত থাকার জন্য বলা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET