এস এম মোতাচ্ছিনঃ মোংলা পৌর্ট পৌরসভা তিন দিন ব্যাপী অমর একুশে বই মেলার আয়োজন করে মোংলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে। ১৯শে ফেব্রুয়ারি ১ম দিনে সন্ধ্যায় উন্মোচিত করা হয় নতুন বই। মোংলার তরুণ জনপ্রিয় লেখক আজিজ মোড়ল এর গবেষণা মূলক বই দক্ষিণ বঙ্গে হযরত মেছেরশাহ্ (রহঃ) বইটির মোড়ক উন্মোচিত করা হয়। বই’টিতে লেখক তুলে ধরেছের দক্ষিণ বঙ্গের ইতিহাস ও ঐতিহ্য।
১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় বই মেলার মোড়ক উন্মোচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা উৎযাপন কমিটির সভাপতি ও মোংলা পৌর্ট পৌরসভার মেয়র মোঃ জুলফিকার আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহাত মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক জনাব মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মাহমুদ হাসান, কবি সাইফুল্লাহ, মেছের শাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল, মোংলা সাহিত্য পরিষদ এর আহবায়ক মনির হোসেন সহ প্রমুখ।







