, , ,

শিরোনামঃ-




মোংলায় কিশোরী ধর্ষণ ৪ মাসের অন্তঃসত্ত্বা আটক-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২০, ২২:১৯ | 1132 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোংলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আয়নাল মল্লিক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে রবিবার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা সরকারী আবাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে আদালত আয়নালকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। ধর্ষণের ফলে চার মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তুহিন মন্ডল।
কিশোরীর মা জানান, অভাবের তাড়নায় কখনো নদীতে মাছ ধরি। কখনো মানুষের বাড়িতে গৃহপরিচিকার কাজ করে জীবিকা নির্বাহ করি। মেয়েটা প্রায়ই একা বাড়িতে থাকে। প্রায় ছয় মাস পূর্বে একই এলাকার কোরবান মল্লিকের ছেলে আয়নাল মল্লিকের বাড়িতে পানি দেয়ার কাজ শুরু করে সে। বিয়ে করার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এতে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে আমার মেয়ে। বিয়ের কথা বললে আয়নাল এখন আজে বাজে কথা বলে। আমি এর সঠিক বিচার চাই।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এর আগেও একাধিকবার অন্তঃসত্ত্বা হয়েছে কিশোরীটি। দিনের বেলা বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতি এবং গরীভ মানুষ হওয়ায় সুযোগ নেয় লম্পটরা এমনটি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, ২০১৭ সালে একই এলাকার ইউসুফ আলী খান ওই কিশোরীকে ধর্ষণ করে। ঐ সময় ইউসুফ আলী খান কে আসামি করে একটি ধর্ষন মামলা হয়। ঐ মামলায় আসামী ইউসুফ আলী খান তিন বছর কারা ভোগ শেষে তিন মাস আগে জামিনে মুক্ত হয়েছেন। ওই ঘটনায় কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দেয়, যার বয়স এখন প্রায় আড়াই বছর। এদিকে দিনের পর দিন এ অবৈধ মেলামেশা ও বার বার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক ওক্ষোভের সৃষ্টি হয়।

সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, মেয়েটি ও তার পরিবারের সদস্যরা বিষয়টি আমাকে জানালে এলাকায় তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আয়নালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET