, , ,

শিরোনামঃ-




রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০১৮, ০৯:২৫ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিউজ ডেস্কঃ-  রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‍্যাব। আজ শুক্রবার সকাল ৭টায় শুরু হওয়া এ অভিযানে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার একটি ৬তলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে র‌্যাব সদস্যরা বাড়িটি চারদিক থেকে ঘিরে রেখেছে।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতের পর র‌্যাবের এই অভিযান শুরু হয়। জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে ও গুলি চালায়। র‌্যাবও জঙ্গি আস্তানা লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাবের ধারণা, বাড়ির ভেতরে এক বা একাধিক জঙ্গি মারা গেছে। বাড়িটিতে অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

মুফতি মাহমুদ খান আজ শুক্রবার সকাল ৭টার দিকে সেখানে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল গেছে। অভিযান এখনও চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET