১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত




রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২১, ০২:৫৬ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বিজয়নগরে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাবা এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয় ।

নিহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম। তিনি জানান, বাবা-ছেলে মোটরসাইকেল যোগে উপজেলার নিমপাড়া গ্রামে ইব্রাহীমের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালামের মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় ছেলে ইব্রাহীম হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে ইব্রাহীম হোসেনের মৃত্যু হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET