, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রাজশাহীতে ট্রাক্টর-বাইক ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩




রাজশাহীতে ট্রাক্টর-বাইক ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৫ ২০২২, ১৮:৫৬ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর নওহাটায় মাটিবাহী
ট্রাক্টরের সঙ্গে দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা-
মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান
কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে
গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত
ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর
উপজেলার চন্ডিপুর গ্রামের আফতাবের স্ত্রী বিথি (৩৩) ও তার মেয়ে
মরিয়ম জান্নত (৪)। এ ঘটনায় আহত আফতাবকে (৩৫) রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার
অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান,
রোববার সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে
মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়।
এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে
প্রাণ হারান। তিনি রাজশাহী থেকে মান্দা যাচ্ছিলেন।
তিনি বলেন, আরেকটি মোটরসাইকেলে আফতাব ও তার স্ত্রী এবং কন্যা
সন্তান ছিল। এদের মধ্যে বিথি ও তার মেয়ে মরিয়মকে হাসপাতালে নেয়া
হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আফতাবকে হাসপাতালের ১৮
নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা রাজশাহীতে বসবাস করেন। একটি
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা নিয়ামতপুর যাচ্ছিলেন।
পবা থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন বলেন, নিহতদের লাশ
উদ্ধার করে রামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ
নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET