১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • রাজশাহীতে পেঁয়াজের দাম বাড়ায় টিসিবির দিকে ঝুঁকেছেন ক্রেতারা




রাজশাহীতে পেঁয়াজের দাম বাড়ায় টিসিবির দিকে ঝুঁকেছেন ক্রেতারা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২০, ২০:৪৭ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী জেলাজুড়ে হঠাৎ করেই দেশি পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আবারো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পেঁয়াজ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বর্তমানে মহানগরীসহ আশেপাশের উপজেলাগুলোতে দেশি নতুন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। আর দাম বেড়ে যাওয়ায় আবারো টিসিবির পেঁয়াজের দিকে ঝুঁকেছেন ক্রেতারা। তবে আগের মতো লাইন ধরে পুলিশ পাহারায় পেঁয়াজ কিনতে হচ্ছে না। গতকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে ভিড় করেন ক্রেতারা। এসময় মহানগরীর কোট শহিদ মিনার,সাহেব বাজার, রেলগেট, ভদ্রাসহ কয়েকটি পয়েন্টে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। এসব এলাকায় টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে খোলাবাজারে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করা হচেছ বলে টিসিবির পেয়জ বিক্রিতারা জানা । তবে কয়েক দিন আগে বিভিন্ন বাজারে নতুন পেঁয়াজ আসার পর দাম কিছুটা কমার পর টিসিবির পেঁয়াজের চাহিদা কমে যায়। চাহিদা কমে যাওয়ায় গত বছরের (২৩ ডিসেম্বর সোমবার) থেকে ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেন টিসিবি। প্রথম দিকের মতো লম্বা লাইন থাকলেও পরে টিসিবির পেঁয়াজের ক্রেতা কমে যায়। এ কারণে টিসিবি পেঁয়াজ বিক্রি করার জন্য বাজার ছাড়াও পাড়া-মহল্লায় গিয়ে বিক্রি শুরু করেন টিসিবির লোকজন। তখন দিনভর পেঁয়াজ বিক্রি করলেও ক্রেতারা তেমন সাড়া দেয়নি। কিন্ত হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় আবার ক্রেতারা টিসিবির পেঁয়াজ কেনার জন্য লাইন ধরছেন। এবিষয়ে টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান,বাজারে দেশী পঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আবারো চাহিদা বেড়েছে টিসিবির পঁয়াজের। আর একারনে রাজশাহীর পাঁচটি পয়েন্টে আমাদের পেঁয়াজ আগের মত বিক্রি করা হচ্ছে। পয়েন্টগুলো হলো মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট,বড়গ্রাম কোর্ট মোড়, ভদ্রা মোড়, গোরহাঙ্গা রেলগেট ও নওদাপাড়া আমচত্বর মোড়ে। এসব এলাকায় টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে খোলাবাজারে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করা হয়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET