, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত




রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২৩, ১৬:৫৮ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেন্টরি রেজিমেন্ট এর ১৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ ইনফেন্টরি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছালে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল খালেদ আল মামুন তাকে স্বাগত জানান।
সেনাবাহিনীর প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ইনফেন্টলি রেজিমেন্ট ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দান কালে দেশ মাতৃকার সেবায় এই রেজেমেন্ট এর অবদানের কথা স্মরণ করেন।
সেনাবাহিনী প্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে ইনফেন্টরি রেজিমেন্ট এর সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET