, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে মওসুমের সর্বনিম্ন তাপমাত ৭ ডিগ্রি সেলসিয়াস




রাজশাহীতে মওসুমের সর্বনিম্ন তাপমাত ৭ ডিগ্রি সেলসিয়াস

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৪, ১৮:৪৮ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। রোববার (২৮ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
৭ ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
রাজশাহীর ওপর দিয়ে বেশ কয়েকদিন দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দুইদিন থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এর ফলে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। বেলা বাড়ার পর তাপমাত্রা বাড়ছে। তবে হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর রোববার তা ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET