, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড




রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৪, ১৯:৪৭ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে তীব্র হাড়হিম শীত। গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে হিমেল বাতাস। এবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরই মাঝে মৃদ্যু শৈত্যপ্রবাহের করলে পড়লো রাজশাহী।
শনিবার (১৩ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়ার। সকাল ৭টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস।
রাজশাহী আবহাওয়া অধিদফতর বলছে, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। মাঘ মাসের শুরুতে এরকম তাপমাত্রা থাকবে। মাঝের দিকে তাপমাত্রা কমতে থাকবে।
রাজশাহী আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান তিনি বলেন, শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন পরই শনিবার তা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেটি শৈত্যপ্রবাহ হিসেবে ধরে নেয়া হয়। আর তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদ্যু শৈত্যপ্রবাহ হিসেবে করা হয়। সেই হিসেবে রাজশাহী এখন মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে, গত কয়েকদিন থেকে দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। দিনে ও রাতে একইরকম শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়ছে ছিন্নমুল ও ভাসমান লোকজন। সাধ্যমত শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শীতার্তরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET