, , ,

শিরোনামঃ-




রাজারহাটে পলাতক আসামী ইউপি সদস্য খালিদসহ গ্রেপ্তার-৩

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৮:১২ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউপির ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মো.খালিদ হাসান (৪০) কে গতকাল সন্ধ্যায় একতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে একতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। ওই ইউপি সদস্যসহ ৪/৫ জন মিলে ইয়াবার ব্যবসা করার অভিযোগে থানা পুলিশ গত ২৯ নভেম্বর – ২০১৯ ইং তার বাড়ির পার্শ্বে ধরলা নদীতে নৌকা যোগে মাদক নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য খালিদ হাসানসহ অন্যরা ৪০ পিচ ইয়াবা ফেলে ধরলা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৩০-১১-২০১৯ ইং রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৭। অপরদিকে গতকাল বিকালে রাজারহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার ওসির নেতৃত্বে এ এস আই লোকমান হোসেন, এ এস আই রুহুল আমিনসহ পুলিশের একটি দল সেলিমনগর-রাজারহাট সড়কের সিংহীমারী ব্রীজের উত্তর পার্শ্বে বাজাজ পালসার-১৫০সিসি একটি মটর সাইকেলসহ দুই যুবকের দেহ তল্লাশি চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- উমরমজিদ ইউপির বালাকান্দি মোক্তারপাড়া এলাকার আব্দুল বাতেন সরকারের পুত্র শাহীন আলম সরকার (৩২) ও চাকিপশার তালুক এলাকার মৃত শুকুর উদ্দিনের পুত্র আব্দুল আজিজ ওরফে কামিজ (৪৬)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজারহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করেন। যার মামলা নং ০১, তাং-০৩-০২-২০২০ইং। মঙ্গলবার গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET