, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রাজারহাটে পিকআপ ও সিনএনজি’র মুখামুখি সংঘর্ষে নিহত-১ পুলিশসহ আহত -৩




রাজারহাটে পিকআপ ও সিনএনজি’র মুখামুখি সংঘর্ষে নিহত-১ পুলিশসহ আহত -৩

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২১, ০১:৪৬ | 940 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও ৩ জন আহত হয়েছে।
১মার্চ(সোমবার) রাত ১০টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের অদ্বিতী কানন পেট্রোল পাম্পের সামনে এ সংঘর্ষের ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত এবং দুজন আহত হয়েছেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, তিস্তা থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ও রাজারহাট থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী নুরুল ইসলাম(৭০) ঘটনাস্হলেই মারা যান। গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্হা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরন করেন। নিহত নুরুল ইসলামের বাড়ি রাজারহাট উপজেলার তালতলা গ্রামে।
এ ঘটনায় রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত জনতা পাথর দিয়ে এলোপাথারি ঢিল ছুড়তে থাকে। এতে পাথরের আঘাতে এসআই শরিফ এর মাথায় আঘাত লেগে মাথা ফেটে যায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে এবং দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটিকে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET