, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রাজারহাটে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরের আত্মহত্যা




রাজারহাটে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরের আত্মহত্যা

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ০৩:৫৭ | 1497 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে প্রেমে ব্যর্থ হয়ে গলায় রশি দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৩০মার্চ) উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত পল্লী কিংছিনাই গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানান, ওই গ্রামের ইনছান আলীর পুত্র ইসমাইল হোসেন(১৫) এর সাথে একই এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের সম্পর্কের মধ্যে পারিবারিকভাবে বাধার সৃষ্টি হয়। ঘটনার দিন রবিবার (২৯মার্চ) রাতে তার বাবার সাথে ঘুমায়। শেষ রাতে সকলের অগোচরে বাড়ীর পাশে পেয়ারা গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ওই রাতেই বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করে পেয়ারা গাছে ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে ইসমাইল হোসেনের লাশ গাছে ঝুলতে দেখে।
খবর পেয়ে সোমবার(৩০মার্চ) রাজারহাট থানার এসআই ফরিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরে ইসমাইল হোসেন অজ্ঞাত ওই মেয়ে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু উভয় পক্ষে অসম্মতির কারণে ছেলেকে কয়েক দফা মারধর করে শাসন করেছে তার বাড়ীর লোকজন। হয়তো এ ক্ষোভেই সে আত্মহত্যা করতে পারে। সোমবার (৩০মার্চ )এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET