, , ,

শিরোনামঃ-




রাজারহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ থানায় অভিযোগ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ১৩:০৭ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাবখাঁ গ্রামের ছলিম বাজার) আতুর আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮) বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে।  এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মোঃ নুর ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা জানা যায়, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাবখাঁ গ্রামের (ছলিম বাজার) আতুর আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮) কনফেকশনারী, ফ্ল্রেক্সিলোড ও বিকাশ এর দোকান করেন। রফিকুল ইসলামের স্ত্রী সস্তান না থাকায় তার দোকানের ক্রেতা বিভিন্ন স্কুলের ছাত্রীকে তিনি দীর্ঘদিন ধরে বিয়ে প্রলোভন দেখিয়ে আসতো।  তার দোকানের ক্রেতা পার্শ্ববতী (ছলিম বাজার)  এলাকার নুর ইসলাম এর মেয়েকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে প্রেম ভালোবাসায় লিপ্ত হয় এবং মেয়েকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারারিক সর্ম্পকে লিপ্ত হন।  উক্ত আসামী রফিকুল ইসলাম(২৮) গত  ৭ আগস্ট ২০২০ইং রাত ৮ ঘটিকার সময় খিতাবখাঁ (বুড়িহাট) এলাকার স্বামী মৃত দবির উদ্দিন এর স্ত্রী মোছাঃ  আমেনা বেওয়ার বাড়ির সুপারি বাগানে  নিয়ে একাধিক বার ধর্ষণ করে এবং তার মোবাইল ফোনের মেমোরি কার্ডে  ভিডিও ধারণ করে তা বিভিন্ন স্থানে প্রর্দশন করেন। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীনন্দ্রনাথ কর্মকার এর নিকট বিচার চান। পরে চেয়ারম্যান, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষ-মিমাংসা করতে ব্যর্থ হন। এ ঘটনায় আসামী রফিকুল ইসলাম(২৮) মেয়ে বিয়ে না করার অস্বীকৃতি জানায় এবং বিভিন্ন তালবাহানা করায় ইউপি চেয়ারম্যান মেয়ের বাবাকে রাজারহাট থানায় মামলা করার পরার্মশ দেন। আপোষ-মিমাংসা না হওয়া গরীব বাবা তার মেয়েকে নিয়ে বড় বিপাকে পড়েছেন।
মেয়ের বাবা ও অভিযোগকারী বলেন, ২৫ আগষ্ট থানায় লিখিত অভিয়োগ করেছি, পুলিশ বুধবার তদন্ত করেছে, কিন্তু মামলা রেকর্ড করেনি। আমার জায়গা জমি নেই, বাঁধের রাস্তায় থাকি, কামলা না দিলে ভাত পাই না। এই সুযোগ নিয়ে  কিছু লোক আপোষ মিমাংসার নামে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার  জানান,বিষয়টি যেহেতু ৩ মাস পূর্বের ঘটনায় ৭জুলাই ঘটনাকে কেন্দ্র করে  ২৫ আগস্ট মেয়ের বাবা থানায় ধর্ষণ মামলা অভিযোগ করেছেন তাই রাজারহাট থানা জিডি করা হয়েছে। তাই বিষয়টি ভালো করে তদন্ত করে দেখতে হবে সত্যতা মিললে তার বিরুদ্ধে প্রয়োজনী আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এ ছাড়া ধর্ষণ মামলা গুলো দ্রুত থানায় করলে এর সত্যতা পাওয়া যায় তখন এ মামলা গুলো দ্রুত রের্কড করা হয় এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET