১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু। 




রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু। 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২১, ০১:০৮ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার রাণীশংকৈল- পীরগঞ্জ পাকা সড়কে মর্মান্তিক দুর্ঘটনায়  মুকুল রানা (৩৭) নামে এক স্কুল শিক্ষকের  মৃত্যু হয়েছে। শনিবার ৬ নভেম্বর সন্ধ্যায় পুরাতন সেন্টারের রফিক ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক উপজেলার গোগর সরকার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের ছেলে এবং কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,  সন্ধ্যা ৬ টার দিকে গোগর থেকে মোটরসাইকেল যোগে রাণীশংকৈল  আসার পথে মুকুল রানা পুরাতন সেন্টারের কাছে কোনো যানবাহনের কবলে পড়ে দূর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন। পরে এ অবস্থায় পথচারীরা তাকে দেখতে পেয়ে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কোন যানবাহনের সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ বলতে পারছেনা।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, বিষয়টি জানতে পেরেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন।
শিক্ষক মুকুলের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET