১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায়  মোস্তফা শেঠের মৃত্যু ।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২২, ২০:২০ | 1081 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-ঠাকুরগাও পাকা সড়কে আবাদতাকিয়া মাদ্রাসার কাছে রবিবার ১৬ জানুয়ারি বিকেলে অজ্ঞাত পরিচয় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন
স্থানীয় বিশিষ্ট কৃষক গোলাম মোস্তফা( ৬০) ওরফে মোস্তফা শেঠ। ঘটনাস্থল পরিদর্শনকারি
রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন। নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেঠের ছেলে।
পারিবারিকসূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর
২টার দিকে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে পায়ে
হেঁটে তার গমক্ষেত পরিদর্শন করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পাকা রাস্তা পার হবার সময় অজ্ঞাত পরিচয় যানবাহন তাকে ধাক্কা দিয়ে
রাস্তায় ফেলে পালিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ নিয়ে তাকে পরিবারের লোকজন রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়।
সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET