, , ,

শিরোনামঃ-




রানীশংকৈল কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২৩, ২০:৩৫ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ১০ নভেম্বর বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ রিংকু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু ও জেলা কৃষক লীগ নেতা পলক মাসুদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও সদস্য তারেক আজিজ। এসময় সেখানে জেলা ও উপজেলা  কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ বর্ম্মন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET