, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি! ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা!




রামগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি! ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৩, ১৬:৩৯ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমদানি বন্ধের খবরে রামগঞ্জ বাজারে পেঁয়াজের চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি অন্তত ৭০ থেকে ৮০ টাকা। যাহা গত শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। এসময় রামগঞ্জে বাজারের পেঁয়াজের ব্যবসায়ীরা পন্য ক্রয় এবং বিক্রয়ের সঠিক মূল্য তালিকা না থাকায় কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী ৪টি পেঁয়াজের আড়ৎ এবং ৩টি মুদি ব্যবসায়িকে পৃথক পৃথক মামলায় ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল নেতৃত্বে সোমবার (১১ডিসেম্বর) রামগঞ্জ ও সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সোনাপুর বাজারের পেঁয়াজের ব্যবসায়ীরা পন্য ক্রয় এবং বিক্রয়ের সঠিক মূল্য তালিকা না দেখাতে পারায়। কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী পৃথক পৃথক মামলায়, ইউসুফ হোসেন ২০ হাজার টাকা, আবুল হোসেন ২০ হাজার টাকা, খালেক মাষ্টার ২০ হাজার টাকা ও দিলিপ কুমার বনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রামগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রশিদ পাটোয়ারীর ৫০ হাজার টাকা ও সোনাপুর মেসার্স শাহাদাত ব্রাদাস পেঁয়াজের মেমোতে রসুনের দাম লেখায় ৫০হাজার টাকা ও অরো একটি মুদি ব্যবসায়ীকে একোই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রিক্সাচালক সহ কয়েকজন ক্রেতা জানান, শুক্রবার (৮ডিসেম্বর) সকালে রামগঞ্জ বাজারগুলোতে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি। এছাড়াও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। তবে শুক্রবার সন্ধ্যার পর পেঁয়াজের দামে ভেলকি দেখান বিক্রেতারা। তখন ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা দরে এবং দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৭০ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা পেঁয়াজ কিনছে না। পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নি¤œ আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।
হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে রামগঞ্জ বাজারে খুচর-পাইকারী বিক্রেতা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ায় আড়ৎদারেরা দাম চড়া দাম নিচ্ছে পেঁয়াজের। যার ফলে বাজারে খুচরা দোকানদারদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল জানান, রামগঞ্জ উপজেলায় সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ বাজার ও সোনাপুর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না রাখায় বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪টি পেঁয়াজের আড়ৎ এবং ৩টি মুদি ব্যবসায়িকে পৃথক পৃথক মামলায় ও কৃষি বিপনন আইন ২০১৮অনুযায়ী ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম জানান, ভারতের পেঁয়াজ আমদানির খবরেও সারা দেশের মতো রামগঞ্জ স্থানীয় বাজারেও পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে ২০০ টাকা পর্যন্ত উঠেছে এমন খবর আমাদের কাছে এসেছে। আমরা বাজারে বাজারে গিয়ে দেখব, কত দামে এই পেঁয়াজ কেনা ছিল। এক দিনে বাজারে মূল্য এত বৃদ্ধির কথা নয়। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করারর সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ গত বৃহস্পতিবার ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে রামগঞ্জ বাজারে এক রাতের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে অন্তত ৭০ থেকে ৮০ টাকা। গত শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও, কিন্তু এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্চে ১৯৫ থেকে ২০০টাকায়। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো দেখা মিলেনি। ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারন মানুষ, অভিযানের পর পর পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET