, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জ থানার ওসি সোলাইমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত!




রামগঞ্জ থানার ওসি সোলাইমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৩, ১৬:৩৭ | 1042 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষীপুরের রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। লক্ষীপুর পুলিশ সুপার কার্যালয়ে গতকাল দুপুরে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম শ্রেষ্ঠ ওসি হিসেবে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান মহোদয়কে বিশেষ সম্মাননা সনদ এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। উপজেলা আইন শৃঃখলা নিয়ন্ত্রনসহ সার্বিক কর্ম মুল্যায়নের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন বলে রামগঞ্জ থানা পুলিশের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হয়। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ওসি মোহাম্মদ সোলাইমান লক্ষীপুর জেলা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ¯) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরীসহ জেলার উর্ধ্বতন অফিসারদের ধন্যবাদ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET