, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • রামপাল-মোংলায় আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী শেখ নবীরুজ্জামান বাবুর গনসংযোগ




রামপাল-মোংলায় আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী শেখ নবীরুজ্জামান বাবুর গনসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০১৮, ১২:৪৪ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু রামপাল মংলায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে নৌকা প্রতীকের পক্ষে গনসংযোগ করেছেন। সোমবার বিকাল ৪ টায় তিনি স্থানীয় ফয়লাহাট থেকে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে চাকশ্রীবাজার, গিলাতলা, রামপাল সদর,শ্রীফলতলা, চেয়ারম্যান মোড় এবং দিগরাজ বাজার সহ রামপাল মংলার বিভিন্ন স্থানে শোডাউন এবং লিফলেট বিতরন করে জনসাধারনকে নৌকা প্রতীকে ভোট দিতে আহব্বান জানান। এ সময় তিনি বলেন, আমি রামপাল মংলার সন্তান । বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদের যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। ওয়ান ইলেভেন পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে আমি রাজপথে নেত্রীর গুটিকয়েক সৈনিকদের মাঝেও আমি ছিলাম। নেত্রীর মুক্তি আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে এবং তৃনমূলের রাজনীতীতে রামপাল মংলা আসনে আগামীতে যারা মনোনয়নপ্রত্যাশী তাদের থেকে আমি এগিয়ে আছি বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি এই এলাকার গরীব দুঃখী অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে মটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET