, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • রামপাল মোংলায় বিএনপি নেতা লায়ন ফরিদের গণসংযোগ




রামপাল মোংলায় বিএনপি নেতা লায়ন ফরিদের গণসংযোগ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৩, ২২:০০ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরির জন্য বাগেরহাট জেলার মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার  (২৮ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগকালে তিনি দেশবাসীকে অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার জন্য লিফলেট বিতরণ করেন। দেশব্যাপী বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিনি গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সাথে অংশগ্রহণ করেন, মোংলা উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রুস্তম আলী, মোংলা থানা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি, বিএনপি নেতা পঙ্কজ বিশ্বাস, শাকির হোসেন, রামপাল থানা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, থানা বিএনপির সদস্য বাবলা, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদ, রামপাল থানা যুবদল নেতা গাজী শাহজালাল, রামপাল থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, যুগ্ম আহবায়ক আওয়াল, ছাত্রদল নেতা অপু রায়হান, সাইফুল মিলন, পলক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET