, , ,

শিরোনামঃ-




রামেকে জামায়াত নেতা-সহ দুই বন্দির মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৩, ২১:৫৪ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামায়াত নেতাসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।
মৃত দুই কারাবন্দি হলেন: রাজশাহীর দামকুড়া থানা জামায়াতের আমির আবদুল লতিফ (৬৬) ও নওগাঁর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হক (৯০)। জামায়াত নেতা আবদুল লতিফকে গত ১৮ ডিসেম্বর দামকুড়া থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছিল।
এরমধ্যে জামায়াত নেতা আবদুল লতিফ হাজতি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন। আর যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আজিজুল নওগাঁ জেলা কারাগারে ছিলেন। চিকিৎসার জন্য দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল বলেন, নওগাঁ কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আজিজুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার আবদুল লতিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তারা দুজনেই মারা গেছেন। এই দুই বন্দি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ বলেন, তারা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এরমধ্যে লতিফের হার্ড ও কিডনির সমস্যা ছিল। আর আজিজুল হক বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হক জানান, মৃত বন্দিদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এদিন বিকালে লাশ দু’টি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET