, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ




রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৩, ২২:২১ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আগামী ৫ অক্টোবরের রোড মার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা শুক্রবার বিকেলে দৌলখাঁড় বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার বাজার থেকে শুরু করে দৌলখাঁড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই বাজারের জিরো পয়েন্টে এসে আলোচনা সভায় মিলিত হয়। দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মোশারফ হোসেন মুশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি জালাল আহম্মেদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET