ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রৌশন ফকির দরগাহ মাদ্রাসার চার শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী রৌশন ফকির দরগাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তরিকুল ইসলাম ইমন ও মারিসা সুলতানা মিম এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মারুফা আক্তার ও উম্মে সাবরিন।

ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ২০১৯ সালে অনুুুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার ফলাফল বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত কারণে বিলম্বে প্রকাশ করা হয়েছে বলে আয়োজক কমিটি জানান। গত বৃহস্পতিবার (২১ জুলাই)
ফেনী ডিএম কমিউনিটি সেন্টার আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ নিউজ এজেন্সী’র (বিএনএ) সম্পাদক, ব্যাংকার সাপ্লায়ার এসোসিয়েশনের সভাপতি, ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওঃ শাহ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিব্বির আহমদ।রৌশন ফকির দরগাহ মাদ্রাসার চার কৃতি শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের অভিনন্দন জানিয়েছেন রৌশন ফকির দরগাহ মাদ্রাসার পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার এবং মাদ্রাসার সভাপতি আবু সাঈদ মোঃ মহি উদ্দিন মজুমদার।









