আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামীলীগ।দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর ধানম-িতে বিকাল ৪টায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামীলীগ কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৭৪ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সাংসদ ড.আনোয়ার হোসেন খান এমপি নাম ঘোষণা করলে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নর নেতা-কর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি রামগঞ্জ টাওয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর তাঁরা উপজেলা দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এর আগে ২০১৮ সালের একাদশ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য নির্বাচিত হন ড.আনোয়ার হোসেন খান এমপি। এ ছাড়া স্থানীয় নেতাকর্মীরা ড.আনোয়ার হোসেনখান কে নৌকামার্কায় ভোট দেওয়ারজন্য অনুরোধকরেন।
এসময় নেতা-কর্মীরা বলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সাংসদ ড.আনোয়ার হোসেন খান এমপি ২৭৪ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। ‘তিনি এমপি থাকা অবস্থায় রামগঞ্জ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা রামগঞ্জ বাসী চাই, ড.আনোয়ার হোসেন খান এমপি ও আওয়ামীলীগ মনোনীত সব প্রার্থী নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।
এসময় নেতা-কর্মীরা আরো বলেন, বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান দলীয় কর্মকা-েনিজেকে সক্রিয় রেখেছেন। শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে কাজকরেছেন তিনি। বিগত নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে পেরেছেন। তাই এ আসনে আনোয়ার খানে রবিকল্প নেই।
রোববার সন্ধ্যায় মিছিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন-সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেল্লাল আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলার যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, বিআরডি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খাঁন, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন, পৌর যুবলীগে যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান রাসেদ, রামগঞ্জ পৌরসভা আঙ্গারপাড়া ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শুভ, সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান ফয়সাল মাল, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীউপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ছিলেন ড.আনোয়ার হোসেন খান ছাড়াও আরও ০৯ জন। এর আগেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ড.আনোয়ার হোসেন খান । এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।









