তন্ময় আহমেদ নয়ন,লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটে ট্রাফিক পুলিশ ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। হেলমেট পড়া মোটর সাই কেল চালকদের দাঁড় করিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ট্রাফিক পুলিশ,লালমনিরহাট। সোমবার দুপুরে লাল মনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ আল ফরিদ ও কনস্টেবল বন্দে আলী মিয়া হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের শুভেচ্ছা জানায়। এসম য় তারা হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের হেলমেট পড়ে গাড়ী চালানোর জন্য অনুরোধ জানা য়।মোটর সাইকেল দূর্ঘটনায় বড় ধরনের ক্ষতিএড়া তে হেলমেট পরিধানে জনগণকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুলহক । বেশীর ভাগ মোটর সাইকেল দূর্ঘটনায় হেলমেট না পরার কারনে চালক রা মারা যায়। হেলমেট প ড়া থাকলে অনেকাংশে বড় ধরনের আঘাতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই মোটর সাইকেল চাল কদের হেলমেট পড়ায় উৎসাহিত করার লক্ষে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মটর সাইকেল চালকদের সচে তন করা হচ্ছে। তবে ট্রাফিক পুলিশের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে খুশি মটর সাইকেল চালকরাও। মটর সাইকেল চালক মজিদুল,পুতুল ,মুন্না বলেন, সবসময় পুলিশ মোটর সাইকেল দাড় করিয়ে মামলা দেয় কিন্তু আজকে শুভে চ্ছা জানাচ্ছে ও সচেতন করছে। তাই যারা হেলমেট ছাড়া গাড়ী চালায় পুলিশের উৎসাহ দেখে আজকে থেকে তারাও হেলমেট পড়ে গাড়ী চালাবে।লালমনিরহাট সদর ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ আল ফরিদ জানান, হেলমেট নিজের জন্য,হেলমেট পড়ে গাড়ী চালালে দূর্ঘটনায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমরা নিজে হেলমেট পড়বো এবং
অন্যজনকে হেলমেট পড়ে গাড়ী চালাতে উৎসাহিত করবো। তাই হেলমেট পরিহিত মটর সাইকেল চালকদের শুভেচ্ছাজানিয়ে উৎসাহিত করতে আমা দের এ কর্মসূচি। যাতে তাদের দেখে অন্যরা হেল মেট পড়তে উৎসাহিত হয়।উল্লেখ্য লালমনিরহাট জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিভিন্ন ব্যতিক্রমি সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। বর্তমানে পুলিশ সুপারের নির্দে শে সারা জেলায় ট্রাফিক পুলিশের এই ব্যাতিক্রমী কার্যক্রম অব্যাহত রয়েছে।









