, , ,

শিরোনামঃ-




শার্শায় ইয়াবা সহ মহিলা ব্যাবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১২ ২০১৮, ২১:১৮ | 1018 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকেঃ- যশোরের শার্শায় ৫০০ পিস ইয়াবাসহ লাকি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ি সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে তা‌কে আটক করা হয়। আটক লাকি বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী।

নাভারন হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণের সাতক্ষীরা মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে লাকিকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, ৫০০ পিস ইয়াবাসহ লাকি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বেনাপোল থেকে ইয়াবা নিয়ে যশোরে বিক্রির উদ্দ্যেশে যাচ্ছিলেন। আটক লাকির নামে মাদক মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET