, , ,

শিরোনামঃ-




শার্শায় রাস্তায় ধান রোপন করে পাঁকা করনের প্রতিবাদ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১৯:১৪ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর বিলপাড়ার একটি কাঁচা রাস্তা পাঁকা করনের দাবিতে  গ্রামবাসী রাস্তার উপর ধান রোপন করে প্রতিবাদ জানিয়েছে।
রুুদ্রপুর গ্রামের বিলপাড়ায় রাস্তাটি একটু বৃষ্টি হলে কাঁদাতে মানুষ হাটতে পারে না। রাস্তার উপর পানি জমে যায়। প্রতিবছর এ বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। গ্রামের লোক পাকা সড়কের উপর  উঠতে পারে না। হাটে বাজারে তাদের উৎপাদিত ফসল উঠাতে পারে না। হাটবাজার থেকে গ্রামবাসিদের কাঁদা পায়ে ঘরে উঠতে হয়। দুর্বিসহ জীবন যাপন কাটাতে হয় বছরের অর্ধেক সময়। দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া স্থানীয় চেয়ারম্যান মেম্বার মেনে না নেওয়ায় গ্রাম বাসি ফুঁসে উঠেছে। তারা গ্রামের এই কাঁচা রাস্তাটিতে ধান রোপন করে পাকা করনের জন্য অভিনব প্রতিবাদ  জানিয়েছে।
স্থানীয় আয়ুব হোসেন বলেন রুদ্রপুর বিল পাড়ার মানুষ এই যুগে এসেও মনে হয় এখনও ১০০ বছর পিছিয়ে আছে। তারা বাড়ি থেকে বর্ষা মৌসুমে বের হতে পারে না। এক দুর্বিসহ জীবন যাপন অতিবাহিত  করে গ্রামের এই সাধারন মানুষ।  গ্রামের লোকজনের ডিজিটাল এই যুগে রাস্তাটি পাকার হওয়ার খুব প্রয়োজন। এখানে শুধু নেতা কর্মীরা ভোটের সময় পাড়া দেয়। এরপর আর এসব মৌসুমী নেতাদের দেখা যায় না।
এ ব্যাপারে কায়বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকুকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET