, , ,

শিরোনামঃ-




শার্শা উপজেলায় সরকারী বোর ধান সংগ্রহের উদ্বোধন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২১, ১৭:৪৩ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ যশোরের শার্শা উপজেলায় সরকারী  বোরো মৌসুমে ধান সংগ্রহ শুভ উদ্বোধন শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাভারন বাজারে খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। উপেজলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন প্রমুখ।

 

শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন হোসেন খান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২৮শ’ ৮৯ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকের নিকট থেকে সর্বনিম্ন ১ টন এবং সর্বোচ্চ ৩ টন করে ২৭ টাকা কেজি মূল্যে ধান সংগ্রহ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET