যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলোট গ্রামে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল কে পিটিয়ে হত্যা করে ভারতের বি এস এফ সদস্যরা।বেনাপোল স্থল বন্দর চেকপোস্ট দিয়ে ৮ দিন পর বিজিবির কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী) দুপুর ১ টার সময় লাশটি হস্তান্তর করা হয়।উল্লেক্ষ্য গত মঙ্গবার রাতে হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যা বাড়ীয়া ক্যাম্পের বি এসএফের হাতে আটক হয়।বি এস এফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারা যায়।পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।
নিহত হানেফ আলীর লাশটি দেশে পৌছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।
Please follow and like us:









