৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২১, ২১:৩৪ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম আবুল হোসেন (৭৬) তিনি পৌর শহরের মৃত কলিম উদ্দিন আকন্দের ছেলে ও উকিল পাড়ার বাসীন্দা। জানা যায়, আবুল হোসেন লাঞ্চের সমস্যায় অসুস্থ্য হয়ে গত ১৪ এপ্রিল এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।

 

সোমবার (১৯ এপ্রিল) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।  মঙ্গলবার ২০ এপ্রিল দুপুর ১২টায় খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। বেলা ৩টায় তার লাশ শাহজাদপুরের শেরখালী উকিল পাড়ায় তার বাড়িতে আনা হয়। পরে উপজেলার করোনার লাশ দাফন কমিটির মাধ্যমে তার লাশ গোসল করানো হয়। এবং মাগরিবের নামাজের পরে তার লাশ জানাযা শেষে শেরখালী কবরস্থানে দাফন করা হয়। দাফন কমিটির স্বেচ্ছাসেবক সেলিম তালুকদার বলেন, এটাই এ বছরের প্রথম শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। এখন পর্যন্ত মোট ২১টি করোনায় আক্রান্ত লাশ দাফন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET