, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শিশু রাইহানের পরিবারের দায়িত্ব নিতে উপজেলা প্রশাসনের  আশ্বাস 




শিশু রাইহানের পরিবারের দায়িত্ব নিতে উপজেলা প্রশাসনের  আশ্বাস 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২৩, ১৭:৪১ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুতে সাত সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়া সেই শিশু আবু রাইহানরের পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ত্রিশাল উপজেলা প্রশাসন।  এছাড়াও প্রাথমিক ভাবে অর্থ সহায়তা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ব্যক্তি ও সাংবাদিক।
মঙ্গলবার বিকেলে রাইহান ও তার দৃষ্টি প্রতিবন্ধী মা’র হাতে অর্থ সহায়তার ১২ হাজার টাকা তুলে দেওয়া হয়।
ত্রিশাল প্রেস ইউনিটির কার্যালয়ে উপস্থিত হয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ওই প্রবাসী ও সাংবাদিকের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন।
ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ  জানান, ভুক্তভোগী পরিবারের  দুইটি  বাচ্চাকে সরকারি শিশু পরিবারে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং নিহতের স্ত্রী তাসলিমা খাতুনকে স্থানীয় স্পিনিং মিলে উনার উপযোগী একটা চাকুরির ব্যবস্থা করা হবে।
নিহত সিএনজি চালক হাবিবুরের স্ত্রী তাসলিমা আক্তার জানান, ত্রিশাল উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ আমরা। আমার স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে গিয়েছিলাম প্রশাসন ও সাংবাদিকের সহযোগিতায় ভবিষ্যৎ এর আশা দেখতে পাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,  ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মেহেদী জামান লিজন, সহ-সভাপতি আবু রাইহান, যুগ্ন সাধারণ  সম্পাদক রাকিবুল হাসান সুমন, কোষাধ্যক্ষ রিয়াদুল ইসলাম,শিখরী ফাউন্ডেশন ও জঙ্গলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী প্রমুখ।
গত শুক্রবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে বৃদ্ধ দাদী ও প্রতিবন্ধী মা-বোন সহ ছয় সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়ে মৃত হাবিবুরের কোমলমতি শিশু আবু রাইহান। তারা সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET