, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • শৈলকুপায় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে খেলার মাঠেই স্কুলছাত্রের মৃত্যু! একদিনের শোক পালনের ঘোষনা স্কুলের




শৈলকুপায় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে খেলার মাঠেই স্কুলছাত্রের মৃত্যু! একদিনের শোক পালনের ঘোষনা স্কুলের

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১৮:৫৮ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলার মাঠে মারা গেছে মিরাজ হোসেন রাফিন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার উমেদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তপ্রাথমিক বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতি অনুষ্ঠানে ১০০ মিটার ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় রাফিন। এরপর মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

মৃত. রাফিন শৈলকুপা উপজেলার ষষ্টিবর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার শ্রেণি রোলনম্বর ২। সে উপজে’লার পারবর্তী গ্রামের ফারুক মুন্সির ছেলে। রাফিন মা-বাবার একমাত্র সন্তান ছিল বলে তার স্কুল শিক্ষকরা জানিয়েছেন। রাফিনের স্কুল শিক্ষকরা জানান, ১০০ মিটার ভারসাম্য দৌড়ে অংশ নেয় রাফিন। এরপর প্রতিযোগিতায় প্রথম হয়।

সীমানা অ’তিক্রম করার পরপরই হঠাৎ হাটু ভেঙে পড়ে যায় সে। তাকে দ্রুত শৈলকুপা উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই মারা গেছে বলে জানান। প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে স্কুলছাত্র রাফিনের মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার স্কুলে একদিনের শোক পালন করা হবে বলে জানিয়েছেন উপজে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইদসরাইল হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET