, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রমিকদের নিরাপত্তায় পুলিশ আরোও সচেতন হবে, বাড়াবে টহল, শ্রীপুরে এসপি




শ্রমিকদের নিরাপত্তায় পুলিশ আরোও সচেতন হবে, বাড়াবে টহল, শ্রীপুরে এসপি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২২, ২০:৫২ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শ্রমিকদের নিরাপত্তায় পুলিশ আরোও সচেতন হবে, বাড়াবে টহল গাজীপুরে শ্রীপুরে কলকারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তবে এসব কথা বলেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। রোববার বিকেলে গাজীপুর জেলা পুলিশের আয়োজনে শ্রীপুর উপজেলার গ্রীণ ভিউ গলফ রিসোর্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তিনি। এ ছাড়া সেখানে অংশ নেন আশপাশের শিল্প কারখানা সংশ্লিষ্ট চার শতাধিক উর্ধ্বতন কর্মকর্তা।

 

সভায় বিভিন্ন কারখানার আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরেন অংশ নেওয়া কর্মকর্তারা। এতে বেশ কয়েকজন কারখানা সংশ্লিষ্ট কর্মকর্তা সড়কে ছিনতাই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, বেতন পাওয়ার পর শ্রমিকেরা বুথ থেকে টাকা তুলে বাড়িতে ফেরার সময় ছিনতাইয়ের শিকার হন। বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করে তারা এ বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া মালামাল পরিবহনে সড়কে সবসময় যানজটের কবলে পড়ার কথা উল্লেখ করেন কর্মকর্তারা। চার লেনের মহাসড়কের মতো জায়গায় যানজটের জন্য ‘তাকওয়া পরিবহন’ নামের একটি কোম্পানিকে দায়ি করেন অংশগ্রহণকারীরা। তারা তাকওয়া পরিবহনের অব্যবস্থাপনা বন্ধে পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।  পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার ব্যবহারের জন্য গাড়ি রিকুইজেশন করার ক্ষেত্রে একটি প্রস্তাবনা দেন কর্মকর্তারা। তারা শিল্পকারখানার গাড়িগুলোকে রিকুইজেশনের আওতায় অপেক্ষাকৃত কম অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন। প্রয়োজনে বড় বড় শিল্পকারখানার মালিকদের কাছ থেকে স্থায়ীভাবে গাড়ি অনুদান নেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দেন কারখানার বেশ কয়েকজন কর্মকর্তা।

 

প্রধান অতিথীর বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকওয়া পরিবহনের অনিয়ম সম্পর্কে আলোচনা হয়েছে। তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সব অনিয়ম ঠিক করার জন্য তাদের বলা হয়েছে। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি  আরোও বলেন, শ্রমিকদের নিরাপত্তা বিধানে পুলিশ আরো সচেতন হবে। মাঠে বাড়ানো হবে টহল। তা ছাড়া কারখানার শ্রমিকদের বেতনের পর যতটা সম্ভব দলবদ্ধ হয়ে বাড়ি ফেরার পরামর্শ দেন তিনি। গাড়ি রিকুইজেশন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পুলিশ বিবেচনায় রেখে কাজ চালাবে। তা ছাড়া মালামাল পরিবহনে কিংবা জুট ব্যবসায় কোনো চাঁদাবাজি হলে সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ করেন। এ ধরনের ঘটনা ঘটলে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, ইন্সপেক্টর অপারেশন গোলাম সারোয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা বৃন্দরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET