গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । বুধবার রাত পৌণে বারটার দিকে আগুণের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্ত মিয়া রাজ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ২টার দিকে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অতি অল্প সময়ের মধ্যেই পুরো বাজারটিকে রক্ষা করা সম্ভব হয়েছে । আগুনে একটি করাত কল, একটি ফার্নিচারের দোকান ও ভাঙ্গারিসহ ছয়টি দোকানের মালামাল পুড়ে গেছে। আগুণ লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
Please follow and like us:









