, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২২, ১৩:১৮ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে কাঁথা, চাদর ও টিন দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের একটি মাঠের পরিত্যাক্ত অংশ থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় পঁচা ও দুর্গন্ধ পেয়ে মাঠের পরিত্যাক্ত জায়গার কাছে যেতেই একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার (এসআই) আমজাদ শেখ জানান, খবর পেয়ে  ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চার-পাঁচদিন আগে কেউ অন্য জায়গায় হত্যা করে মরদেহটি গতরাতে এখানে ফেলে যেতে পারে। মরদেহ থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে এবং চেহারা বোঝা যাচ্ছে না। মরদেহটি প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET