গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারীচালিত অটোরিকশার চাপায় মালিহা (০৮) নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরমী-সাতখামাইর আঞ্চলিক সড়কের পাঠানটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালিহা ঐ এলাকার মফিজ উদ্দিন মিন্টুর মেয়ে ।
স্থানীয়রা জানান, নিহত মালিহা পাঠানটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। স্কুল ছুটির পর ওই সড়ক ধরে সে বাড়ি ফিরছিল। ওই সড়কের পাটানটেক এলাকায় পৌছামাত্রই একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায় ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:









