, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে আগুনে পুড়ে মরলো কৃষকের চার গরু

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২১, ১৮:১৪ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য দেয়া ধোঁয়ার আগুনে এক কৃষকের চারটি গরু পুড়ে মারা গেছে। এসময় আরো দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে উপজেলার গাজীপুর ফাজিল মাদ্রাসার পাশে কৃষক আব্দুল খালেকের গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কৃষক আব্দুল খালেক জানান, সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশা থেকে গরুকে রক্ষা করার জন্য গোয়াল ঘরে ধোঁয়া দেয়া হয়। গোয়াল ঘরে ছয়টি গরু রশি দিয়ে বেঁধে রেখে তিনি ঘুমাতে যান। রাত ১২টার দিকে গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে প্রতিবেশিদের ডাক চিৎকারে তিনি ঘুম থেকে উঠেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভালেও গোয়াল ঘরে থাকা ছয়টি গরু পুড়ে চারটি মারা যায়। বাছুরসহ একটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর জন্য দেয়া ধোঁয়ার আগুন থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET