, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • শ্রীপুরে ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক




শ্রীপুরে ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২২, ১৪:৫৬ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহ-জয়দেবপুর রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হওয়ার দুই ঘন্টা পর ঐ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টা ২০মিনিটের দিকে ময়মনসিংহ-জয়দেবপুর রেল সড়কের সাতখামাইর স্টেশন ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেনটি রাজেন্দ্রপুর রেল ষ্টেশনে রেখে ইঞ্জিন নিয়ে আটকে থাকা কমিউটার ট্রেনটি উদ্ধার করে শ্রীপুর রেল ষ্টেশনে নিয়ে আসার পর ওই সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ১০টার কিছু সময় পর কাওরাইদ রেল স্টেশন থেকে শ্রীপুর স্টেশনের উদ্দেশ্য ছেড়ে আসে। শনিবার বেলা ১০টা ২০মিনিটের দিকে ট্রেনটি কাওরাইদ রেল স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় পৌঁছলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ময়মনসিংহ গামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশন এলাকায় যাত্রাবিরতি করছে। এতে তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।

তিনি আরো জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়া মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে শ্রীপুরে ষ্টেশনে নিয়ে আসা হয়েছে। জয়দেবপুর ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET