, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২১, ১৩:২১ | 1032 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ৪টি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ নভেম্বর) শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ।

অভিযানে মাওনা এলাকার বরমী হোটেলকে ১০ হাজার,আলীবাবা বেকারীকে ৫ হাজার, রাজভোগ ভিআইপি সুইটকে ১০ হাজার ও নিউ রাজধানী হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খাবারের নিম্নমান ও অপরিষ্কারভাবে খাবার তৈরি করা ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান  করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক রিনা বেগম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET