১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ১৮:০২ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী মারা গেছে। এঘটনায় আরো চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের বেকাসহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহরম আলী (৬০) উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী গ্রামের মৃত পিছন আলী বেপারির ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমির হামজা জানান, বরমী থেকে একটি সিএনজি অটোরিক্সা পাঁচজন যাত্রী নিয়ে মাওনা যাচ্ছিল। এসময় মাওনা থেকে বরমীগামী বেপরোয়া গতির একটি বালুর ট্রাকের (ড্রাম্প ট্রাক) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মহরম আলী নিহত হন এবং চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘাতক ট্রাকটিকে রেখে চালক দৌড়ে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে। বালুর ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET