, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ২০:৩৬ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের উত্তরপাশে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারী (৩০) নিহত হয়েছেন। শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন সীমানায় প্রবেশ করার আগে ওই নারী দুই কানে হাত চেপে রেললাইনের ওপর দাঁড়িয়ে যান। এতে ট্রেনটির নিচে তিনি কাটা পড়েন।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ জানান, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস শ্রীপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। নিহতের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। তার পরনে একটি নীল বর্ণের চাদর, স্যালোয়ার কামিজ ও বেরাকা ছিল। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET