গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় বরমী- মাওনা আঞ্চলিক সড়কে ড্রাম ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১.০০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর চেরাগআলী মাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ মোড়ল (২৭) জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের ফজর আলীর ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরমী থেকে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদ নিহত হয়। অপর দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, ড্রাম ট্রাক চাপায় ঐ যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছ অপর দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।









