, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে নিরাপত্তা চেয়ে শিক্ষকের সম্মেলন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২১, ১২:১৯ | 1110 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কর্মস্থলে নিরাপদে যাতায়াত ও জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সকাল ১১টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় সংবাদ সম্মেলন করেছে উপজেলার ডোয়াইবাড়ী গ্রামের মাদ্রাসা শিক্ষক মোঃ রহমতুল্লাহ। সংবাদ সম্মেলনে ওই শিক্ষক বলেন, পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়ি ঘর ছারিয়া চলিয়া যাওয়া এবং আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে এলাকার প্রভাবশালী আব্দুল কবির দপ্তরী ও তার লোকজন। গত বাইশ জুন আমার বাড়ির কাজ করার জন্য ইটা বালি নিয়ে আসার সময় ভ্যান চালককে বাধা প্রদান করে এবং মারধোর করিয়া চালককে তাড়িয়ে দেয়। আমি তাদের কাজে বাঁধা প্রদান করিলে তাহারা আমাকে মারধোর করে সাথে থাকা টাকা-পয়সা নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমি প্রাণ ভয়ে কোন রকমে ঘটনাস্থল ত্যাগ করে বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি নিরাপদে যাতায়াত ও জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযুক্তরা হলেন উপজেলার ডোয়াইবাড়ি এলাকার আঃ রশিদ দপ্তরীর ছেলে আব্দুল কবির দপ্তরী(৪৬), মোঃ যুবায়ের দপ্তরী(৪২),আঃ খবির দপ্তরী(৪৪),আঃ কবির দপ্তরীর ছেলে নাঈম দপ্তরী(২০),জয়দেবপুর থানার পিরুজালী বার্তাপাড়া এলাকার আঃ আজিজের ছেলে জামান মুন্সি(৩৫),ডোয়াইবাড়ী এলাকার চাঁনমিয়া দপ্তরীর ছেলে আঃ রশিদ দপ্তরী(৬৫)। পুলিশ অদ্যাবধি লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভূক্ত না করায় এবং আমাকে মারধর অপমান অপদস্তকারী রশিদ দপ্তরী ও কবির দপ্তরীসহ তার লোকজনের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রাণনাঁশের ভয়ে আমি আমার বাড়িতে যেতে পারছি না। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নিরাপদে যাতায়াত ও জীবনের নিরাপত্তা চেয়ে আমি শনিবার সকালে আরেকটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন প্রত্যুত্তর না পাওয়ায় আমি আপনাদের শরণাপন্ন হলাম। আমি আপনাদের মাধ্যমে সরকার ও উর্ধ্বতন আইনশৃংখলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মফিজ মল্লিক জানান, বিষয়টি স্থানীয় ভাবে মীমাংশা চলছে। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET