১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে পিকআপ চাপায় তিনজন নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২১, ১৩:৪৩ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরের ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছেন। এঘটনা আরও একজন আহত হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর চেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। তারা শ্রীপুর পৌরসভার দুই নং সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমান দোকানে মালামাল বিক্রি করতো।

মাওনা হাইওয়ে থানার উপ—পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট—বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত ও আহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিক তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলেই ও তোফাজ্জলকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এঘটনায় আরও একজন আহত হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পিক আপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত তিনজনের স্বজনরা থানায় এসেছেন। তাদের অভিযোগে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET