, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




শ্রীপুরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০২২, ২১:০২ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে শ্রীপুর উপজেলা ও পৌর শাখার পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার  সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

শ্রী অরুন চন্দ্র দাসের সভাপতিত্বে ও  শ্রী হরি নারায়ন চৌহান, শ্রী কৃষ্ণ বাসফোরের যৌথ সঞ্চালনায় সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, এড. সুদীপ কুমার চক্রবর্তী, সভাপতি পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হারুন আর রশিদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস, এ্যাড শেখর চন্দ্র শাহা, শ্রী প্রবীর চন্দ্র সরকার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এড. ঠাকুর দাস মন্ডল সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখা, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এড. সুনিল কুমার সরকার প্রমূখ।

সম্মেলন শেষে শ্রী অরুন চন্দ্র দাসকে সভাপতি, সুমন কর্মকারকে সাধারণ সম্পাদক ও তাপস ভৌমিককে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার  কমিটি গঠন করা হয়। অপরদিকে হরি নারায়ন চৌহানকে সভাপতি, শ্রী কৃঞ্চ বাসফোরকে সাধারণ সম্পাদক ও মানিক লাল চৌহনকে সাংগঠনিক  সম্পাদক করে শ্রীপুর পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET