, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে পৃথক ঘটনায় নিহত-২, আহত-৩

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২০, ২০:৩১ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাঙ্গলপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে কাজল (৬০) এবং শ্রীপুর পৌর মধ্য পাড়া এলাকার শুক্কুর আলীর মেয়ে সামিয়া (৪) পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট শিপলু মিয়া জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর)বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান অটোরিক্সাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই কাজল মারা যায় এবং ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। এঘটনায় চালক জাকারিয়া (২৮) কে আটক করা হয়েছে। কভার্ডভ্যানটিকে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
নিহত শিশু সামিয়ার বাবা শুক্কুর আলী জানান, খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে সামিয়া নিখোঁজ হয়। পরে আধ ঘন্টা পর ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলষ্টেশন জামে মসজিদের পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET